Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজৈরে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী ॥

মো:ইব্রাহীম রাজৈর (মাদারীপুরে)সংবাদদাতা rr
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী মাহমুদা আক্তার গতকাল শুক্রবার বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।
জানা যায়, রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের রুহুল ঢালীর সপ্তম শ্রেণী পড়–য়া মেয়ে মাহমুদা আক্তারের বিয়ের দিন ধার্য্য ছিল আজ শুক্রবার। খবর পেয়ে রাজৈর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রোজী আক্তার থানা পুলিশের সহায়তায় মেয়ের বাড়ীতে উপস্থিত থেকে বিয়ে বন্ধের নির্দেশ দেন। এ সময় মেয়ের অভিভাবককে ১ হাজার টাকা জরিমানা করেন এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবেনা মর্মে অঙ্গীকারনামা গ্রহন করেন।

Leave A Reply

Your email address will not be published.