Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজৈরে বিভিন্ন স্থানে চলছে জমজমাট জুয়া ও অশ্লীল নৃত্য

IPLরাজৈর সংবাদদাতা ঃ রাজৈর উপজেলার বিভিন্ন স্থানে মেলার নামে চলছে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর।এরা পুতুল নাচের নামে যবুতী মেয়েদের ভারা করে এনে অশ্লীল কর্মকান্ড চালাচ্ছে বলে যানা গেছে । কোথাও যাদু খেলা বা কোথাও পুতুল নাচের নামে এসব চলছে । রাজৈর উপজেলার কাশীনগর মোড়ে মাস ব্যাপি চলছে যাত্র ও পুতুল নামে অশ্লীল নৃত্য ও কর্মকান্ড। সেই সাথে যোগ হয়েছে লটারি নামে মানুষকে নিঃস্ব করার পায়তারা । প্রতিদিন ১০০ অট ভ্যান ও পিকাপকরে এসব লোভনিয় অফার মানুষকে দেখনো হচ্ছে, আর মানুষ লোভে পরের ধান, চাল, গরু, ছাগল ইত্যাদি বিক্রি করে এই নেসায় মেতে উঠছে।
এই অবস্থায় এলাকার চুুরি ডাকাতি বৃদ্ধি পেতে পারে বলে সচেতন মহল্লা। সেই সাথে গভির রাতে বসে জুয়ার আসর আর রাত ১১ টা বাজলেই আশেপাশে এলাকা থেকে এমনকি বরিশাল থেকে জয়ারু আসে এখানে সবর্স্ব লুটে নেওয়ার জন্য। অপর দিকে কদমবাড়ি উনিয়নের ইকরাবাড়ি গ্রামে ১০ দিন ব্যাপি পুতুল নাচের নামে অশ্লীল নগ্ন নৃত্য। এভাবে চলতে থাকলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে বলে আশংখা করা হচ্ছে ।
এ ব্যাপারে জান্তে চাইলে কাশীনগড় মেলার কমিটি নান্নু জানায় আমরা সব প্রশাসনকে জানিয়ে ম্যানেজ করে এসব করে থাকি। আমাদের লিখিত অনুমতি আছে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভূঞা জানান,এ ব্যাপারে আমরা যথাযথ ভাবে ব্যবস্থা নেব ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান এগুলো কোন অবস্থতেই মেনে নেয়া হবেনা। আমি অসি সাহেবএর সাথে কথা বলে দ্রুত প্রয়োজনী ব্যাবস্থা নেব।

Leave A Reply

Your email address will not be published.