Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজৈরে হ্যান্ডকাপ সহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিল স্বজনরা ॥ পরে মধ্যস্থতায় হ্যান্ডকাপ উদ্ধার।

atokরাজৈর (মাদারীপুর)প্রতিনিধি ॥
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকা থেকে সোমবার রাতে হ্যান্ডকাপ সহ মাদক ব্যবসায়ী ইসমাইল মোল্লাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ীর স্বজনরা। পরে কিছু লোকের মধ্যস্থতায় শুধু হ্যান্ডকাপ ফিরে পায় পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রাজৈর থানার এস আই সদানন্দ সোমবার রাত ৯ টার দিকে টেকেরহাট আলহেরা মহিলা মাদ্রাসার সামনে থেকে মাদক ব্যবসায়ী ইসমাইল মোল্লাকে আটক করে। এ সময় তার কাছে কোন মাদক না পেলেও এস আই সদানন্দ ইসমাইলকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাজৈরের উদ্যেশ্যে রওনা হয়। তিনি আবাসিক এলাকার সেলিম ডাক্তারের বাড়ীর কাছে আসলে ইসমাইলের লোকজন এস আইকে লাঞ্চিত করে ইসমাইলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে এলাকা সেখানে এসে ভীড় করে। এস আই সদানন্দ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য কিছু লোকের সাথে মধ্যস্থতা করে তাদের কাছে হ্যান্ডকাপের চাবি তুলে দেয়। পরে তারা শুধু হ্যান্ডকাপ এস আই সদানন্দকে ফিরিয়ে দেয়।
এ ব্যাপারে এস আই সদানন্দের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, মোবাইলে এসব বলা যাবেনা। আমি বাড়ীতে আছি, এসে সব জানাব।

Leave A Reply

Your email address will not be published.