Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজ্জাককে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকে বিজিবি-বিজিপি

স্টাফ রিপোর্টার : অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠক করছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মিয়ানমারের মংডুতে এ পতাকা বৈঠক শুরু হয়।

বৈঠকে বিজিবি’র ৭ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ। সকাল ৯টার দিকে প্রতিনিধি দলটি টেকনাফ স্থলবন্দর দিয়ে মংডুর উদ্দেশে রওনা দেয়। এর আগে, বেশ কয়েকবার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও, মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি তাতে সম্মতি দেয়নি। পরে, গত ২২ জুন মিয়ানমারের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে চিঠি দেয়া হয়। এর পরই এ পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়।

গত ১৭জুন টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি।

Leave A Reply

Your email address will not be published.