Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈল নেকমোরদ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

নেকমরদ ইউনিয়ন পরিষদ
নেকমরদ ইউনিয়ন পরিষদ

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল:
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ২ নং নেকমরদ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার ২০১৫-১৬ অর্থবছরের জন্য ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উন্মুক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন নেকমোরদ ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আলহাজ্ব এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আইনুল হক মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হামিদুল হক বুলবুল, শিক্ষক শহীদুর রহমান, উপজেলা ন্যাপ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক নুরুল হক, সাংবাদিক আনোয়ার হোসেন আকাশ এবং সোহরাব আলী।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের সকল ইউপি সদস্য, বণিক সমিতির সভাপতি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সুশীল সমাজ, মিডিয়াকর্মীবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক গত ২০১৩-১৪ ও চলতি ২০১৫-১৬ অর্থবছরের উপর গড় বিস্তারিত আয়-ব্যয়ের প্রবন্ধ পাঠ করে শোনান।

জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরের নেকমরদ ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ধরা হয় ৯ লক্ষ ৯৪ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ৬৫ লক্ষ ৭৫ হাজার টাকা, যা সর্বমোট ৭৫ লক্ষ ৬৯ হাজার টাকা। উক্ত আয়ের উপর চলতি বছরে আয়ব্যয়ের সুষম বাজেট ঘোষণা করা হয়।
উক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভার পরিচালনা করেন নেকমোরদ ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী।

Leave A Reply

Your email address will not be published.