Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড গার্লস ক্লাবের শতভাগ পাশ

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও: 
২০১৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় রাণীশংকৈল ইউনাইটেড গার্লস ক্লাবের ৫ এসএসসি পরীক্ষার্থী শ্যামলী সরেণ, মোছাঃ বাঁধন, মোছাঃ সাগরিকা, অঞ্জলি মুর্মু ও ওলিতা মুর্মু অংশ গ্রহণ করে শতভাগ পাশ করেছে।

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও বেশ সাফল্য বয়ে এনেছে তারা। এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৭ এর উপরে নম্বর থাকায় বেশ বাহবা পেয়েছে সকলের কাছে। এ ক্লাবের ৮ জন মহিলা ফুটবলার অনুর্ধ ১৪ বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে স্থান পায়। নিজ জেলার সীমানা পেরিয়ে দিনাজপুর, রংপুর, বগুড়ার ফুটবল মাঠে দাপটের সাথে অবদান রাখতে সক্ষম হয়েছে। অনুর্ধ ১৯ জেলা দলে অত্র প্রতিষ্ঠানের ৪ জন খেলোয়াড় স্থান পেয়েছে। রবিবার বিকালে প্রশিক্ষণ শেষে মিষ্টান্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ক্রীড়া সংগঠক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, প্রশিক্ষক মোঃ সেতাউর রহমান, মোঃ জয়নুল ইসলাম, গোপাল মুর্মু সুগাসহ পুরুষ ও মহিলা ফুটবলার সহ অভিভাবকগণের উপস্থিতিতে এ উপলক্ষে প্রশিক্ষণ মাঠে আনন্দঘন পরিবেশে মিষ্টি মুখ করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.