Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈলে ইয়াবা সম্রাট সাব্বির আটক

রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল নেকমরদ বাজার থেকে ইয়াবাসহ সাব্বির হোসেন (২৫) নামে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ীকে মঙ্গলবার আটক করেছে ডিবি পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি মশিউর রহমানের দিক নির্দেশনায় এসআই মিলন’র নেতৃত্বে অভিযান চালিয়ে নেকমরদ বাজার থেকে মঙ্গলবার রাত ৯টায় ২০ পিস ইয়াবাসহ আঃ সাত্তারের ছেলে সাব্বিরকে আটক করা হয়। ঠাকুরগাও জেলার মধ্যে নেকমরদ এখন বিখ্যাত মাদক শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। উল্লেখ্য, সাব্বিরের ভাই শামীম ইয়াবা সম্রাটের উপাধী লাভ করেছে এলাকায়। সাব্বির আটকের সময় তার ভাই শামীমের কাছে ১ হাজার পিস ইয়াবা ছিল বলে গোপন সুত্রে জানা যায়। সাব্বির আটক হওয়ার সাথে সাথে শামীম সটকে পড়ে। অপরদিকে চৌরাস্তা মোড়ে গাঁজা সম্রাট ইকবালের রমরমা গাঁজা ব্যবসা প্রকাশ্যে চলছে। কাঁচা বাজারে প্রকাশ্যে চলে মাদক বিক্রী ও সেবনের মতো জঘন্য কাজ। এসব মাদক চক্রের হোতাদের সাথে প্রশাসনের লোকজনের সখ্যতা দেখা যায় অহরহ। অতিষ্ট এলাকার মানুষ। ভয়ে কেউ মুখ খুলতে পারেনা। ঠাকুরগাও ডিবি ওসি মশিউর রহমান সাব্বিরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.