Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাণীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের উপশহর নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। “ মাদককে না বলো, ক্রীড়া হোক মাদক নিরাময়ের অন্যতম হাতিয়ার ” শ্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টের আয়োজন। ঠাকুরগাও-৩ আসনের সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোঃ সাদেক কুরাইশি, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, হরিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ মোঃ এনামুল হক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক মোঃ নাজিমুল হাসান প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খেলা পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মোঃ নাহিদ হাসান সভাপতিত্ব করেন। উদ্বোধনী খেলায় জয় স্পোর্টিং ক্লাব, রংপুর ২-১ গোলে নবাবগঞ্জ লাইব্রেরি ও ক্লাব কে পরাজিত করে।

Leave A Reply

Your email address will not be published.