Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈলে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

রাণীশংকৈল সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থা ও রাণীশংকৈল ডিগ্রি কলেজের মধ্যে প্রীতি ম্যাচে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন।
এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার, রাণীশংকৈল প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. সেতাউর রহমান, যুগ্ম সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, ক্রীড়া নক্ষত্র মো. মোকাররম হোসেন উপস্থিত ছিলেন। আসন্ন জেলা দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.