Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিজয়ী সদস্যের ফুলেল শুভেচ্ছা

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি: ঠাকুরগাও জেলা পরিষদের নির্বাচনের অংশ হিসেবে গত ২৮ ডিসেম্বর রাণীশংকৈলে ৩টি ভোট কেন্দ্রে সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী প্রার্থী মোঃ আব্দুল কাদের ভক্তদের সাথে নিয়ে বৃহস্পতিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান । তিনি কাতিহার উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে হাতি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দি শরৎ চন্দ্র কে পরাজিত করে জয়লাভ করেন। বিজয়ের পর ভক্তরা ফুলের মালা পড়াতে গেলে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী না জানিয়ে তা গ্রহণ করবেন না বলে ভক্তদের জানান। বৃহস্পতিবার সকালে নিজ বাগানবাড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানানোর পর ভক্তদের ভালবাসা গ্রহণ করেন। এ সময় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.