Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈলে বিরঙ্গণা মোকলেসার মিলাদ মাহফিল অনুষ্ঠিত

SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে বিরঙ্গণা মোকলেসার মিলাদ মাহফিল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৪ বিরঙ্গণার মধ্যে তিনি একজন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২(২০০২ সনের ৮ নং আইন) এর ৭(ক) ধারা অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা, সরকার এতদ্বারা রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ এর তালিকা ৪১ এর ৫নং ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে গেজেটে ৩০ জুন মোকলেসার নামে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার তালিকা প্রকাশ করেন। মোকলেসা ১০ অক্টোবর মারা যান। মুক্তিযোদ্ধার সম্মাননা পেয়েও ভাতার কোন টাকা পয়সা সুযোগ সুবিধাদি ভোগ করার আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান। উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের উদ্যোগে হত দরিদ্র বিরঙ্গণা মোকলেসার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠিত এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলী মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.