Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাণীশংকৈলে মাদকদ্রব্য ও জাল টাকাসহ মহিলা আটক

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাল টাকা, হোরোইন ও গাঁজাসহ বিউটি নামে এক মহিলাকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
১৭ জানুয়ারি মঙ্গলবার রাত ১১টায় বালিদ্বাড়া বগুড়া পাড়া গ্রাম থেকে বিউটিকে আটক করা হয়।
জানা যায়, এসআই আব্বাস আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঝটিকা অভিযান চালিয়ে বলিদ্বাড়া গ্রামের ওমর আলীর স্ত্রী বিউটির ঘর থেকে ৪টি ১ হাজার টাকা ও ৪টি ৫শ’ টাকার মোট ৬ হাজার জালটাকা, ১শ’ গ্রাম হেরোইন ও ১৭ গ্রাম গাঁজা উদ্ধার করে। বিউটিকে তার স্বামী ওমর আলী ফাঁসিয়েছে বলে সে জানায়। দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। বিউটিকে আটক দেখিয়ে ১৭ ফেব্র“য়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৭।

Leave A Reply

Your email address will not be published.