রাণীশংকৈলে মিনি ষ্টেডিয়ামের উদ্বোধন
রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি: শিক্ষার পাশাপাশি ক্রীড়া হোক জাতির অহংকার শ্লোগানকে সামনে রেখে সরকারের যুগান্তকারী পদক্ষেপ আজ প্রশংসনীয় হয়ে উঠেছে। ধারাবাহিকতায় শুক্রবার সকালে ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা মিনি ষ্টেডিয়ামের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মো. ইয়াসিন আলী, ৩০১ সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, আ’লীগ সভাপতি অধ্যাপক মো. সইদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকর মোঃ নাহিদ হাসান, অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান এসএস ইঞ্জিনিয়ারিং এর স্বত্তাধিকারী মোঃ তারেক হাসান প্রমুখ। সরকারের এ মহৎ পদক্ষেপের প্রশংসা করেন সর্বস্তরের মানুষ।