Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাত শেষে মাত্র ১১ মিনিটেই জিম্মি সঙ্কটের অবসান

gulshan_police_preparations_completedগুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি ও এর দোতলায় অবস্থিত ও কিচেন রেস্টুরেন্টে কমান্ডো অভিযান চালিয়ে মাত্র ১১ মিনিটে জিম্মি সঙ্কটের অবসান ঘটিয়েছে দেশের কমান্ডো বাহিনী। এ সময় ১৩ জিম্মিকে জীবিত উদ্ধারের পাশাপাশি ৬ হামলাকারীকে হত্যা এবং ১ জন হামলাকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটার পরপরই সেখানে বিভিন্ন বাহিনীর প্রধানরা উপস্থিত হন এবং প্রধানমন্ত্রীর নির্দেশে সাভার ও সিলেট থেকে অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা কমান্ডো আনা হয়। এর মধ্যে নৌবাহিনীর ৩০ জন কমান্ডো উপস্থিত ছিলেন। তবে এক্ষেত্রে সেনাবাহিনীর কমান্ডো ঘটনাস্থলে আসার পর সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হয় জিম্মি সঙ্কটের অবসানের অভিযান।
মূল ভবনে ঢোকার ২০ মিনিট আগে থেকে ভবনের চারপাশে এপিসি ট্যাঙ্ক রেকি করে। এরপর হামলাকারীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ভবনে ঢুকে পড়ে কমান্ডো বাহিনী। মাত্র ১১ মিনিটে হামলাকারীদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করে কোনো ক্ষতি ছাড়াই ১৩ জিম্মিকে উদ্ধার করে কমান্ডো বাহিনী। দেশের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম।
উল্লেখ্য, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে গুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি ও এর দোতলায় অবস্থিত ও কিচেন রেস্টুরেন্টে ৮ জন জঙ্গি সদস্য প্রবেশ করে। তাদের হাতে ছিল পিস্তল ও কাঁধে কালো ব্যাগ। আল্লাহু আকবর আওয়াজ তুলে হামলা চালিয়ে তারা রেস্টুরেন্টে ঢুকে পড়ে দেশি-বিদেশি প্রায় ৪০ নাগরিককে জিম্মি করে।

Leave A Reply

Your email address will not be published.