Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাত ৯ টার পর মহাসড়কে বাস চলাচল বন্ধ

downloadডেস্ক:  আপাতত রাত নয়টার পর মহাসড়কে যাত্রীবাহী -বাস না চালাতে রাজি হয়েছেন পরিবহনের মালিকেরা।  আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবহন মালিক ও শ্রমিকনেতারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। বিকেল সোয়া চারটা থেকে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা। বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সড়কের যেসব জায়গায় সমস্যা আছে, সেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে শিগগির আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। তবে রাত নয়টার মধ্যে যাত্রীবাহী বাস গন্তব্যে পৌঁছানোর বিষয়ে পুলিশের আগে থেকেই যে নির্দেশনা ছিল, সরকার সে অবস্থান থেকে সরে আসেনি। l  মালিকপক্ষের তরফ থেকে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন,  ‘এখন শুধু যাত্রীবাহী বাস নয়টার মধ্যে গন্তব্যে পৌঁছাবে, এ সিদ্ধান্ত আমরা নিয়েছি। তবে আমরা আশা করি, দুই-চার দিনের মধ্যেই পূর্বের অবস্থায় ফিরে যাব।’   স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন,  গত দু-এক দিনের তুলনায় মহাসড়কের অবস্থা এখন ভালো।

Leave A Reply

Your email address will not be published.