Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে আবারো সহ-প্রধান শিক্ষক নিয়োগের বাণিজ্যের অভিযোগ:পুলিশ পাহারায় নিয়োগ সম্পন্ন

রাণীশংকৈল  প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে আবারো সহকারী প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগ অবশেষে পুলিশের পাহারায় নিয়োগ সম্পন্ন হয়েছে।

জানা গেছে গত ০৯ এপ্রিল এ উপজেলার সুনামধন্য স্কুল রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ থাকলেও তাহা সম্পন্ন করা হয়েছে, এরপর সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আদালতে মামলাও করা হয়, এতে নিয়োগ কমিটির সভাপতি সইদুল হক ২ বার নিয়েগের তারিখ পিছিয়ে দেন। গত ০৯ এপ্রিল বিকাল ৩ টায় বিদ্যালয়ে ৩য় বারের মত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের দিন ধার্য্য করা হলে, প্রার্থী আকবর আলী মাস্টার ও মোশারফ হোসেন অজ্ঞাত কারণে অনুপস্থিত ছিলেন এদিকে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ফয়জুল (মাস্টার) পূর্বেই সহকারী প্রধান শিক্ষকের চাকরী দেওয়ার কথা বলে সোনালী ব্যাংক চেকের মাধ্যমে রফিকুল শিক্ষকের নিকট ১ লক্ষ ৮০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। ঐ দিন এর জের ধরে সহকারী শিক্ষক সাধন বসাক নিয়োগ কমিটির অফিসে টাকা ফেরতের জন্য ফয়জুলকে অবরুদ্ধ করলে অপর রমজান গ্র“পের সংঙ্গে ব্যাপক বাকবিতন্ডা ও সংর্ঘষের উত্তপ্ত প্রস্তুতি হলে থানা পুলিশ ঘটনা স্থলে হাজির হন। অবশেষে পুলিশের পাহারায় নিয়োগ সম্পন্ন এবং ফয়জুল মাস্টারকে পুলিশ নিরাপত্তায় বাড়ি পৌছে দেন। এ ব্যাপারে শিক্ষা অফিসার তোরাব আলী ও প্রধান শিক্ষক মিরা পরীক্ষার ফলাফল পরে জানাবেন বলে জানান।

Leave A Reply

Your email address will not be published.