Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাশিয়ার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ১

Helicopter1438558636

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন একজন। আরেকজন আহত হয়েছেন। রাশিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এয়ার শো চলার সময় তাদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডে অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সামরিক বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, মস্কো থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরের রায়াজান এলাকার দুবরোভিসিতে এয়ার শো চলার সময় এমআই-২৮ শ্রেণির হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এদিকে আহত ক্রু এখন শঙ্কামুক্ত বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার থেকে রাশিয়া ও কয়েকটি দেশের মধ্যকার সামরিক মহড়ার অংশ হিসেবে এয়ার শো অনুষ্ঠিত হচ্ছে। একে বলা হয়, আন্তর্জাতিক আর্মি গেমস। এই গেমসে পারফর্ম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

দুই আসনবিশিষ্ট এমআই-২৮ শ্রেণির হেলিকপ্টার রাশিয়ার সামরিক বাহিনীর কাছে খুবই জনপ্রিয়। এটি দিয়ে তারা যুদ্ধের মহড়া করে থাকে।

https://www.youtube.com/watch?v=EG7c4iUWvkc 

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.