Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রায়পুর পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা

Raypurবাজেট পেশ করছেন মেয়র হাজী ইসমাঈল খোকন।

পীরজাদা মাসুদ হোসাইন, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর মিলনায়তনে মেয়র ইসমাইল হোসেন খোকন এ বাজেট ঘোষণা করেন।
এতে আয় ধরা হয়েছে ৭৭ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৮২ টাকা এবং ব্যয় রাখা হয়েছে ৭৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকা। বাজেটে পৌর এলাকায় রাস্তা-ঘাট উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনের গুরুত্ব দেওয়া হয়েছে।
উম্মুক্ত এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র জনগনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম, উপজেলা আ.লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-করমচারী, সাংবাদিকসহ পৌরসভার সর্বস্তরের জনগন।

Leave A Reply

Your email address will not be published.