Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রায়পুরে স্বেচ্ছাসেবকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

IMG_20160728_174803রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলার হায়দারগন্জ বাজারে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক কৌশিক সোহেল। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শফিউল আজম চৌধুরী সুমন। বিশেষ বক্ত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, পীরজাদা মাসুদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দিয়ে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু জাফর দুলাল হাওলাদার, ১ নং উত্তর চরআবাবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু নোমান, সাধারন সম্পাদক সাইজ উদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগের আহবায়ক মন্জুর হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রিয়াজ উদ্দিন, জামাল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ফরিদ হাওলাদার, হোসেন সর্দার, যুবলীগ নেতা আক্তার হোসেন, পান্নু, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম আর সুমন প্রমুখ। সভায় বক্তারা বলেন দেশের উন্নয়নের স্বার্থে আমাদের জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। মানবতার সেবায় আমাদের কাজ করতে হবে। সভা শেষে বাজারে একটি মিছিল হয়।

Leave A Reply

Your email address will not be published.