Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রিচিকে তালাক দিচ্ছেন তার স্বামী

বিনোদন ডেস্ক:
বেশ ঘটা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী রিচি সোলায়মান ও আমেরিকা প্রবাসী বাঙালি রাসেক মালিক। বিয়ের পর ভালোই কাটছিলো এই দম্পতির সংসার। রিচিও অভিনয় ছেড়ে পারি জমিয়েছিলেন স্বামীর কাছে। আমেরিকা থেকে যাওয়া আসার মধ্যে ছিলেন তিনি। এক পুত্র সন্তানের মাও হন এই অভিনেত্রী। কিন্তু বিয়ের বছর দুই পার হতে না হতেই রিচি-রাসেকের সম্পর্কে ফাটল ধরে। সংবাদপত্র ও মিডিয়ার বরাতে অনেক গুঞ্জনই ভাসতে থাকে। এসব তো পুরান খবর। নতুন খবর হলো সম্প্রতি প্রিয়.কমকে এক ইমেল বার্তার মাধ্যমে রিচির স্বামী রাসেক মালিক জানান, তিনি রিচিকে তালাক দিতে যাচ্ছেন। এ বিষয়ে তাকে ফিরতি মেইল করা হলে রাসেক তার কোন জবাব দেননি। রাসেক তার ইমেল বার্তায় অভিনেত্রী রিচি সম্পর্কে অনেক বাজে এবং অশ্লীল বক্তব্য পাঠান যা প্রকাশের যোগ্য নয়। এদিকে রিচি বর্তমানে ঢাকাতে তার সন্তানকে নিয়ে তার মায়ের বাসায় বসবাস করছেন। বর্তমানে তিনি ঈদের নাটকের শ্যুটিং নিয়ে ব্যস্ত। তালক বিষয়ে রিচি বলেন, ‘আমিও শুনেছি রাসেক অশ্লীল ভাষায় গালাগালি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি মেইল পাঠিয়েছে। একজন মানুষ কতটা খারাপ হলে তার স্ত্রীকে নিয়ে এমন বাজে কথা বলতে পারে এটা সবার বোঝা উচিৎ। অনেক নিমর্ম সত্য আছে যা আমি সময় হলেই প্রকাশ করবো। তার বিষয়ে আমার কিছুই বলার নেই।’


Leave A Reply

Your email address will not be published.