Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন এখনই প্রকাশ হচ্ছে না

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী এ কথা জানান।
এর আগে ১৮ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আগামী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা জানিয়েছিলেন। কিন্তু আজ অর্থমন্ত্রী জানান, রিজার্ভ চুরির পুরো টাকা ফেরত পাওয়ার স্বার্থে আপাতত এ রিপোর্ট প্রকাশ করা যাচ্ছে না।
মুহিত বলেন, গতকাল মঙ্গলবার এ বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে কথা বলেছি। আইনমন্ত্রীও বিদেশ থেকে ফোন করেছেন। সবাই চুরি হওয়া রিজার্ভের টাকা ফেরত পাওয়ার স্বার্থে আপাতত প্রতিবেদন প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.