Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

Reportars-Club-Logo-রংপুর-রিপোর্টার্স-ক্লাব-লোগো-Copy-1024x500প্রেস বিজ্ঞপ্তি: রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা আজ শনিবার দুুপুরে ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সভাপতি মাছুদ-উর-রহমান মিলু। সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমুহ আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, সদস্যদের মধ্যে যাদের ৩ মাসের অধিক ক্লাবের মাসিক চাঁদা বাকী আছে তা ১৫ দিনের মধ্যে পরিশোধ ও সদস্য অর্ন্তভুক্ত কালীন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ায় যারা কর্মরত ছিলেন তারা প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকলে বর্তমান কর্মরত প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্রসহ আগামী ১৫ দিনের মধ্যে ক্লাবের সভাপতি/ সম্পাদক বরাবর লিখিত জানাতে হবে। অন্যথায় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। যারা অপরাগ হবে তাদের জন্য এটি চুড়ান্ত নোটিশ হিসেবে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উক্ত সভায় ক্লাবের উন্নয়নে বিভিন্ন পরামর্শ উপস্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক জনাব মোজাফ্ফর হোসেন, সহ-সাধারন সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, কোষাধ্যক্ষ শফিউল করিম শফিক, প্রচার সম্পাদক মহিউদ্দিন মখদুমী, কার্যকরী সদস্য এম,বি আলম বাদশা, আমিরুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.