Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রুপসা প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মো: সাজ্জাদুল ইসলাম, খুলনা

রূপসা প্রেসক্লাবের লক্ষাধিক টাকার গাছ কেটে আত্নসাৎ, জমি দখলের চেষ্টা ও ক্লাবের সভাপতি সম্পাদকের নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের করায় চলমান পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের সাথে আজ শুক্রবার বেলা ১১টায় রুপসা প্রেসক্লাবে ক্লাব মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মোঃরবিউল ইসলাম তোতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের সন্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন ক্লাবের প্রধান পৃষ্টপোষক উপজেলা নির্বাহী অফিসার এর প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, ক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আবু সাঈদের প্রতিনিধি তার সহোদর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুন-অর রশীদ, ক্লাবের উপদেষ্টা ও খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন, সাবেক সভাপতি এস এম মাহাবুবুর রহমান, তরুন চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ। সভায় রবিবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করার সিদ্ধান্ত গ্রহন করাহয়।

জে-থার্টিন, খুলনা

Leave A Reply

Your email address will not be published.