Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রুহিয়া ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

 মজহারুল ইসলাম বাদল রুহিয়া: ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রী কলেজে ০২ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে গত ১৪ ফেব্র“য়ারী মঙ্গলবার সকাল ১১টায় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ মামুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য জনাব রমেশ চন্দ্র সেন এম.পি.। এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন। এর পূর্বে প্রধান অতিথিকে গার্ড অব অর্নার প্রদান করেন রুহিয়া ডিগ্রী কলেজের বি.এন.সি.সি. এর পি.ই.ও. সালেহুর রহমানের নেতৃত্বে চৌকস বি.এন.সি.সি প্লাটুন। কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের পক্ষ থেকে এসময় নৃত্য এবং গান পরিবেশন করা হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এদিকে বিকাল ২:৩০ মিনিটে রমেশ চন্দ্র সেন রুহিয়া থানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রগতি সংঘ মাঠে এক আলোচনা সভায় অংশ নেন বলে জানান, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক নূর ইসলাম নুরু।

Leave A Reply

Your email address will not be published.