Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রেস্টুরেন্টের ভেতরে ফোন রিসিভ করছে না কেউ

gulshan_night_raid_ 13অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানে যারা রেস্টুরেন্টের ভেতরে আছেন তাদের স্বজনরা মোবাইলে ফোন করছেন। ফোনগুলো বাজছে। ওপাশ থেকে কেউ বলছেন না, হ্যালো। সাড়ে ১০টা পর্যন্ত দুয়েকজন ফোন ধরলেও এখন হয় ফোন ধরছেন না, অথবা ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
‘আমরা খুব বিপদে আছি। আমাদের বাঁচাও। ওরা বলছে পুলিশ গুলি চালালে ওরা আমাদের মেরে ফেলবে।’
এভাবেই গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে জিম্মি থাকা ইঞ্জিনিয়ার হাসনাত করিম ফোনে আকুতি জানান চাচা আনোয়ার করিমের কাছে।
শুক্রবার দিনগত রাত সোয়া ১২টায় গণমাধ্যমকে একথা জানান তিনি। শুধু হাসনাত করিমই নন, একইসঙ্গে জিম্মি আছেন তার স্ত্রী ও দুই সন্তানও। ইফতারের পর তারা এ রেস্টুরেন্টে খেতে এসেছিলেন।
আনোয়ার করিম বলেন, ও ফোনে বলছিলো আমরা খুব বিপদে আছি। ওরা বলছে পুলিশ গুলি চালালে ওরা আমাদের মেরে ফেলবে।

Leave A Reply

Your email address will not be published.