Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রেস্তোৎরা ব্যবসায়ী নিপুণ

বিনোদন ডেস্ক:b-7
অভিনয়ের বাইরে অনেকদিন ধরেই নতুন কিছু করার পরিকল্পনা আছে নিপুণের। এজন্য বড় বোন পলিন নার্গিসের পরামর্শও নিয়েছেন তিনি। তার বড় বোন ও একমাত্র মেয়ে তানিশা এখন লন্ডনে থাকেন। সম্প্রতি সেখান থেকে দেশে ফিরে নতুন ব্যবসার ভাবনার কথা জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী। নিপুণ বলেন, ‘অনেকদিন ধরেই ভাবছিলাম রেস্তোরাঁ ব্যবসায় নামবো। কিন্তু একটু সময় নিচ্ছিলাম। এখন মোটামুটি গুছিয়ে ফেলেছি। শিগগিরই লন্ডনে রেস্তোরাঁ ব্যবসা শুরু করতে চাই।’ তবে এজন্য তাকে লন্ডনে দৌড়াদৌড়িও করতে হবে না তেমন। বড় বোনের পাশাপাশি আরও অনেক আÍীয়স্বজন এবং পরিচিতি মানুষজন তাকে ব্যবসার কাজে সহযোগিতা করবেন। লন্ডনের পর রেস্তোরাঁটির কোনো শাখা ঢাকায় চালুর ইচ্ছে আছে কি-না জানতে চাইলে নিপুণ বলেন, ‘দেশের রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারণে এখন আপাতত এখানে ব্যবসা করার ইচ্ছা নেই। তাই অনেক চিন্তা-ভাবনা করে ওখানে ব্যবসাটা দ্রুত শুরু করতে চাই।’ ঢাকা নাকি লন্ডনে স্থায়ী হবেন তা নিয়ে দোটানায় থাকলেও নিপুণের সিদ্ধান্ত ঢাকাতেই থাকবেন। তাই রাজধানীর বনানীতে নিজের ফ্ল্যাটটা নতুনভাবে সাজাচ্ছেন তিনি। এদিকে নিপুণ অভিনীত শাহ আলম কিরণের’ একাত্তরের মা জননী’ মুক্তি পাবে আগামী মার্চে। এ ছাড়া ইসমত আরা চৌধুরীর ‘মায়ানগর’ এবং ডা. অরুপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’ ছবি দুটিও আছে মুক্তির অপেক্ষায়।

Leave A Reply

Your email address will not be published.