Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যার হুমকি

Brur-picবেরোবি প্রতিনিধি: “Be careful. Because you have not enough time” লেখা সম্বলিত একটি চিরকুট এবং সাথে বাংলাদেশি এক টাকার একটি মূদ্রার (কয়েন) মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের আতাউর রহমান নামের এক শিক্ষককে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে।
এ বিষয়ে ওই শিক্ষক রংপুর কোতয়ালী থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন।
দায়েরকৃত সাধারণ ডায়েরী ও ওই শিক্ষককের বক্তব্যে জানা যায়, গত ২৬ মে তিনি দুপুর ১২ টার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর ৩য় তলায় অবস্থিত তার চেম্বারে প্রবেশ করার সময় দরজার নিচে একটি চিঠির খাম দেখতে পান। এসময় তিনি খামের ভিতর “Be careful. Because you have not enough time” লেখা সম্বলিত একটি চিরকুট দেখতে পান। সাথে বাংলাদেশি এক টাকার একটি মূদ্রা (কয়েন) পাওয়া যায়।
চিঠিটি দেখার পর থেকে তিনি নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে সেই দিনই বিকালে রংপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন যার নং-১৭৩৩/২৬.০৫.১৬ ইং। এমনকি এই ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকায় মৌখিক ভাবে উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর বরাবর জানিয়েছেন বলে জানান।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর মো: শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.