Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কাল নবীন বরণ

ওমর ফারুক,বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ আগামীকাল সোমবার স্বাধীনতা স্মারক প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর উন নবী ।
এতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কবি নির্মলেন্দু গুণ ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিনরা উপস্থিতি থাকবেন।
জানা যায়, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সাইদুল হককে আহবায়ক ও একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক শাহীনুর রহমানকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত মাসের ২৬ তারিখ হতে এদের ক্লাস শুরু করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.