Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় স্কুল ছাত্রী উত্যক্তকারী বখাটেদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ বৃহস্প্রতিবার দুপুর ১২টার সময় রৌমারী বাজার বণিক সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে রৌমারী থানা মোড় হইতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ শেষে উপজেলা চত্ত¡রে এসে মিলিত হয়। এতে অংশ নেয় ব্যবসায়ী কৃষক,শ্রমিক, শিক্ষক,শিক্ষার্থী, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দসহ সকল শ্রেণির স¯্রাধিক লোক। এতে বক্তব্য রাখেন রৌমারী বণিক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা, সহ-সভাপতি আবু তোহা, রৌমারী সদর চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ,মুক্তিযোদ্ধা খন্দকার সামসুল আলম,বাসদ নেতা মহির উদ্দিন,ব্যবসায়ী কদম আলী, জাহিদুল ইসলাম,কফিলউদ্দিন প্রমূখ।
উল্লেখ্য যাদুরচর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী আলো মনিকে উত্যক্তকারী বখাটেদের বিচার করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে গত ২২ এপ্রিল ভোর রাতে উপজেলার গোয়ালগ্রাম গ্রামে আবু তালেব এর বাড়ীতে ১০/১২ জন বখাটে ঘরে ভিতর প্রবেশ করে ঘরে থাকা জিনিসপত্র ভাংচুর, নগদ টাকা, সোনাদানা লুটসহ বাড়ীর মালিক আবু তালেব (৫০) ও তার স্ত্রী হোসনেরা(৪০)কে এলোপাতারীভাবে কুপিয়ে গুরুত্বর আহত করে। এবিষয়ে রৌমারী থানায় মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.