র্যাব-৮ফরিদপুর কর্তৃক ৮৬৫ পিচ ইয়াবাসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ঃ র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৮ জানুয়ারী ২০১৭ ইং তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ হুমায়ুন কবিরের নের্তৃত্বে রাজবাড়ী জেলার রাজবাড়ী থানাধীন ছোট বাকলা ইউনিয়নের চর আন্ধারমানিক সাকিনস্থ জোড়া ব্রীজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শহিদুল মোল্লা(৩২) পিতা-মোঃ হবিবার মোল্লা, মাতা- মোছাঃ মাজেদা বেগম, সাং-উত্তর চর পাচুরিয়া, ইউপি-দেবোগ্রাম, থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ীকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করিয়া তার পরিহিত লুঙ্গির সামনের কোমড়ের গোছা হতে গোঁজা অবস্থায় তিনটি নীল রংয়ের ছোট প্লাষ্টিকের প্যাকেটে রক্ষিত সর্বমোট ৮৬৫ পিচ লালচে-গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট ও তার ডান হাতে থাকা পিছনে ক্যামেরা যুক্ত সামনের অংশ কালো, পিছনের অংশ আকাশী রংয়ের একটি কওঘএঝঞঅজ, মডেল ঈ১ মোবাইল সেট (একটি গ্রামীণ সিম সংযুক্ত) এবংএকটি পিছনে ক্যামেরাযুক্ত সিলভার রংয়ের এ ঋওঠঊ, মডেল ট২২৫ (যাহাতে একটি এয়ারটেল ও একটি গ্রামীনফোন সিম সংযুক্ত) উদ্ধারপূর্বক জব্দ করে। অভিযানের সময় আসামী ২। মোঃ ইমরান মোল্লা(৩৩), পিতাঃ মোঃ রজব আলী মোল্লা, সাং-বিজয় বাবুর পাড়া এবং পলাতক আসামী ৩। মেম্বর মোঃ আজাদ শেখ(৪৫) পিতা- মোঃ আজিজুল শেখ, সাং- তেনাপেচা ওয়ার্ড নং-০৭, ইউপি-দেবোগ্রাম, সর্ব থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ীদ্বয় পালিয়ে যায়। আসামীরা দীর্ঘদিন যাবৎ গোয়ালন্দঘাট থানা এলাকা সহ স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও মাদকব্যবসা করে আসছে। ধৃত আসামী মোঃ শহিদুল মোল্লা(৩২) বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-০১, তাং-০১/১০/২০০৭ খ্রিঃ ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-(অ) মামলা রয়েছে, যা বিজ্ঞ আদালতে বিচারাধীন এবং পলাতক আসামী মোঃ ইমরান মোল্লা(৩৩) এর বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-০৮, তাং- ১২/০১/১৭খ্রিঃ ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধনী/২০০৪) এর ১৯(১) টেবিলের ৩(খ)/২৫ এর পলাতক আসামী, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এ ব্যাপারে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়া চলছে।