Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষীপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে ৯ বছর পর ছাত্রলীগের সম্মেলন

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে ৯ বছর পর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে প্রতিষ্ঠানের ক্যাম্পাস প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।
পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক ত্রডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের আহবায়ক একে এম সালাউদ্দিন টিপু, যুগ্ম-আহবায়ক শেখ জামান রিপন সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, ত্রডভোকেট রাসেল মাহমুদ মান্না, জাকির আল মামুন ও জেলা ছাত্রলীগের সিনিয়র সভাপতি আশরাফুল আলম।

প্রসঙ্গত, ২০০৬ সালে লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এরপর সেখানে আর সম্মেলন হয়নি।
বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.