Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষীপুরে ব্যবসায়ীদের ধর্মঘট, বিক্ষোভ

download-1
লক্ষীপুর প্রতিনিধি: ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত অর্থদন্ড, ভূমি উন্নয়ণ কর গ্রহণ না করা এবং ১, ২ ও ৫ টাকার নোট ও কয়েন ব্যাংকে না নেওয়ার প্রতিবাদে লক্ষীপুর শহরের ব্যবসায়ারীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট করেন।
আজ সোমবার (৫ ডিসেম্বর) বণিক সমিতির আহবানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকান বন্ধ করে শহরে বিক্ষোভ মিছিল বের করে ব্যবসায়ীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে লক্ষীপুর বণিক সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ সমিতির নেতৃবৃন্দ ও ব্যাবসায়ীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ভ্রাম্যমাণ আদালত দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থদন্ড বন্ধ করতে, ভূমি উন্নয়ণ কর এবং ১, ২ ও ৫ টাকার নোট ও কয়েন ব্যাংকে গ্রহণের দাবি জানান।
পরে এসব দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ী নেতারা।

Leave A Reply

Your email address will not be published.