Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষীপুরে শিবিরের দুই সাথী জেহাদী বইসহ আটক

লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরে একটি ভাড়াটে ম্যাচ থেকে শিবিরের দুই সাথীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের ডিবি রোড এলাকার অ্যাডভোকেট আবুল কালামের ব্যাচেলর ম্যাচ থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশীদ বই, আবুল আলা মওদুদী ও যুদ্ধাপরাধী নিজামীর বইসহ ৪৭টি জেহাদী বই উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলো নোয়াখালী জেলার নুর মোহাম্মদের ছেলে নুরুল হক ও নুরুল হকের ছেলে মনিরুজ্জামান। তারা দুজন লক্ষীপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্র ও শিবিরের সাথী।
লক্ষীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ জেহাদী বইসহ দুইজনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.