Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

Lakshmipur Pic 1রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গরীব-দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আদালত প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ল²ীপুর জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোঃ সাইদুর রহমান গাজীর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, আবদুল্লাহ আল মামুন এমপি, মোহাম্মদ নোমান এমপি, লায়ন এম এ আউয়াল এমপি, জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খায়রুল আলম চৌধুরী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, জেলা সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, পৌর মেয়র এমএ তাহের ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.