Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক সভা 

Lakshmipur Keeshor-Keeshure Shava Pic 12.04.2015লক্ষ্মীপুর প্রতিনিধি:
মার্কেটিং ইনোভেশন ফর হেলথ নতুন দিন কর্মসূচি কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রমের আওতায় কিশোর-কিশোরীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সভা ও স্কুল কুইজ অনুষ্ঠান রবিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান।
লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহাবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্য ব্যবস্থাপক ব্র্যাক অশোক কুমার সাহা, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উপর জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মো. রবিউল ইসলাম।
বক্তব্য রাখেন, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ, নতুন দিন কর্মসূচি কার্যক্রমের এরিয়া ম্যানেজার মাসুদ পারভেজ, কর্মসূচি সংগঠক মো. নিজাম উদ্দিন, মাসুমা আক্তার প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ধারণা দেন অতিথিবৃন্দ। পরে স্কুল কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.