Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে কেক কেটে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Lakshmipur Bnp pic 01.09.2016রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আলোচনা ও কেক কেটে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটির নেতা কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,সাহাব উদ্দিন সাবু, সদস্য সৈয়দ মো. সামছুল আলম ,জেলা বিএনপির সহ-সভাপতি, সিরাজুল ইসলাম সিরাজ।
এতে আরো বক্তব্য রাখেন সাইদুল ইসলাম চুট্টু, অ্যাডভোকেট হাছিবুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট হাফিজুর রহমান, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকার তাদের বহু নেতাকর্মীদের গুম-খুন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। লক্ষ্মীপুরের সাবেক যুবদল নেতা জুয়েলকে গুম করার পর থেকে আজও আমরা ও তার পরিবারের লোকজন তার কোনো হদিস পায়নি। পরে আলোচনা শেষে দলটির নেতা কর্মীরা কেক কাটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

Leave A Reply

Your email address will not be published.