Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে ৩ যুবককে খুঁটির সাথে বেধে নির্যাতন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে শহরে তিন যুবককে চুরির অভিযোগে খুঁটির সাথে বেধে মাথার চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে শহরের টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।
নির্যাতিত যুবকরা হলেন রামগতি উপজেলার শিক্ষা গ্রামের তাফাজ্জল হোসেনের ছেলে মাসুদ ও সফিউল আলমের ছেলে লিটন ও লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের রাজন দাস।
স্থানীয়রা জানায়, ওই তিন যুবক রিকশাযোগে শহরের পোলের গোড়া এলাকা পৌঁছলে সেইফ ডায়াগনষ্টিক সেন্টারের কয়েকজন কর্মী তাদের গতিরোধ করে চুরির অভিযোগে মারধর করে। পরে টাউন হলের সামনে নিয়ে একটি বিদ্যুতের খুঁটির সাথে বেধে মাথার চুল কেটে শারীরিক নির্যাতন করে।
সেইফ ডায়াগনষ্টিক সেন্টারের কর্মচারী বেলাল হোসেন জানান, সকালে তাদের এক রোগীর ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় সিসি ক্যামরায় ধরা পড়লে তাদেরকে আটক করে পুলিশে দেয় জনতা।
লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) ময়নল হোসেন জানান, তিন যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা চুরির সাথে জড়িত কিনা সে বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.