Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে জেল হত্যা দিবস পালিত

lakshmipur-jel-hotta-03-11-2016লক্ষ্মীপুর প্রতিনিধি: দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে সদর উপজেলা ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে জেলা শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজন বিহারী ঘোষের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কাশেম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, বর্তমান কমিটির সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারন সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমূখ।
এর আগে দুপুরে বাদ জোহর ৩রা নভেম্বর কারাগারে নিহত ৪জাতীয় নেতার রুহের মাগফিরাত কামনা করে শহরের উত্তর তেমুহনী লিল্লাহ জামে মসজিদে দোয়া মাহফিল করা হয়।

Leave A Reply

Your email address will not be published.