Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে জেলা প্রশাসক ও ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান এর বিরুদ্ধে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ছাত্রীরা।
গত কাল সকাল সাড়ে ৯টার দিকে পুরাতন মহিলা কলেজের সামনে ঢাকা ও রায়পুর মহাসড়ক এর পাশে ছাত্রীরা মুখে কালো কাপড় বেঁধে এ মানববন্ধন করে।
জানা যায়, গত ১৮ এপ্রিল ডিগ্রি পরীক্ষা চলাকালীন সময় লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের (প্রভাষক) সাফি উদ্দিন রেজা মাহমুদ ও দালাল বাজার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের (প্রভাষক) তামান্না ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা মানবন্ধন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা “শিক্ষকহীন শিক্ষা, অক্সিজেনহীন মানুষের মত, শিক্ষককে লাঞ্ছিত করা পুরো জাতিকে লাঞ্ছিত করার সামিল”বলে উল্লেখ করে। তাই তারা এর প্রতিবাদে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায়। মানববন্ধনে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
এ বিষয়ে জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান জানান, পরীক্ষা চলাকালীন সময় অনৈতিক কাজ করেছে তাই তাদেরকে আটক করে শিক্ষক সমাজ ও আমরা বসে সমন্বয় সমাধান করেছি। তারা যদি বাড়াবাড়ি করে এতে আমাদের কিছু করার নেই।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, আসলে দু’শিক্ষকই অপরাধী। তারা পরীক্ষার হলে হল কন্ট্রাক্ট করে পরীক্ষা নেয়। তাছাড়াও পরীক্ষা চলাকালীন সময় দায়িত্ব অবহেলার অভিযোগ রয়েছে। এসকল অভিযোগে তাদেরকে আটক করা হয়।

Leave A Reply

Your email address will not be published.