Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে নিখোঁজের ৯ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের ৯ দিন পর মাকছুদুর রহমান (২২) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার লরেন্স বাজারের পাশে চর জাঙ্গালীয়া এলাকার সানা উল্যার বাড়ির টয়লেটের টাংকি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাকছুদ চর লরেন্স ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এনায়েত উল্যার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আলী আকবর জানান, ২৮ মে শনিবার রাতে মাকছুদ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে এ ব্যাপারে থানায় স্বজনরা সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান ভূঁইয়া বলেন, চর জাঙ্গালীয়া এলাকার সানা উল্যার বাড়ির টয়লেটের টাংকি থেকে মাকছুদুর রহমান নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যার পর গুম করার জন্য মরদেহ টয়লেটের টাংকিতে ফেলে দেওয়া হয়। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.