Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে বজ্রাপাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বজ্রপাতে কামরুল ইসলাম (১০) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে কমল নগর উপজেলার মতির হাট এলাকার বেড়ীবাঁধে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সে মতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও উত্তর চর কালকিনি গ্রামের আজাদ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ বৃষ্টি দেখে কামরুল মাঠ থেকে গরু নিয়ে আসার পথে বেড়ী বাঁদ এলাকায় পৌঁছলে মুহূর্তে বজ্রাঘাতে তার হাতে থাকা গরু সহ কামরুলের মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.