Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ উর্যাপন

lokরুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ (বাংলা ১৪২৩) উর্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্দ্যেগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে। পরে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসবের মধ্য দিয়ে জেলা বাসী বর্ষবরণ পালন করেন।
র্যালিতে বাঙ্গালীর ঐতিহ্যবাহী গরুরগাড়ী, পালকী, জেলে ও কামার-কুমার সমপ্রদায়সহ দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিক শোভা পায়। এসময় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন ডা: গোলাম ফারুক ভূঁইয়া পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এক এম সালাহ উদ্দিন টিপুসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ দিকে বর্ষবরণে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সোলায়মানসহ শিক্ষক মন্ডলী, কলেজ ছাত্রলীগ সভাপতি রাফসান জনি বাপ্পিসহ শিক্ষার্থীরা।

Leave A Reply

Your email address will not be published.