Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে যুবলীগের হামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গুরুতর আহত

IMG_20160807_155315

রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগের হামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহিদ গুরুতর আহত হয়েছেন। ঘঠনাটি ঘটেছে শনিবার সন্ধায় গাইয়ার চর গ্রামের ৪ নং ওয়ার্ড হাওলাদার বাড়ির সামনে। এ ঘটনায় জাহিদের মা মনি বেগম ও কালাম (৪০) নামে একজনের মাথা ফেটে গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধা ৭ টায় গাঁজা খাওয়ার অভিযোগে স্থানীয় মেম্বার ও যুবলীগ নেতা তাজু’র লোকজন একই এলাকার চকিদার বাড়ির খোরশেদের ছেলে শাহীন(২৫) ও হোসেন(৪০) কে ধরে আনতে গেলে জাহিদ ঘটনা শোনার কথা বলে বাধা দেয়। এতে তাজুর লোক জসিম, মিল্লাত, কালু, আরমান, রাকিব, মাসুদ, নুর ইসলাম, আনোয়ার, হুমায়ুন সহ ১৫/১৬ জন জাহিদ, তার মা, শাহীন, হোসেনের উপর রড, চুরি, ধামা, চেনি, জিআই পাইপ, হকি স্টিক দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। স্থানীয় হাওলাদার বাড়ির দীন মোহাম্মদের ছেলে কালাম এগিয়ে আসলে তার উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয়। আহত জাহিদ, কালাম ও মনি বেগম বর্তমানে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি আছে। আহতদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এ ঘঠনায় হায়দারগঞ্জ ফাঁড়ির ইনচার্জকে ফোন দিলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘঠনাস্থল পরিদর্শন করেছি, তবে উভয় পক্ষের মধ্যে সমঝোতার আলোচনা চলছে।

Leave A Reply

Your email address will not be published.