Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগ

1400রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সাইফ হাসান সিয়াম (১৩) নামে এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করেছে নিজ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম। বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারাপুর শহীদ মাজহারুল মনির উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত ছাত্র সিয়াম জানায়, মাল্টিমিডিয়া ক্লাস চলাকালীন সময় শ্রেণী কক্ষে দেরিতে আসায় শিক্ষক জহিরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে বিদ্যালয়ের দেয়ালের সাথে ধাক্কা মারে। এতে আমার মাথা পেটে গিয়ে রক্তাত্ত জখম হয়। ওই সময় জ্ঞান হারিয়ে পেলি। পরে জানতে পারি আমার সহপাঠিরা আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পিয়ারাপুর বাজারের গুরুদেব ফার্মেসীতে চিকিৎসা দেয়।
গুরুদেব ফার্মেসীর সেবক সিমান চন্দ্র দাশ জানান, মারাত্মক কোন দূর্ঘটনা ঘটে নাই। তবে তার মাথার একপাশে একটি সিলাই করেছি।
অভিযুক্ত শিক্ষক জহিরুল ইসলাম বলেন, মাল্টিমিডিয়া ক্লাস চলাকালীন সময় সিয়ামসহ আরো দুই ছাত্র যথা সময়ে শ্রেণিকক্ষে আসেনি। একসময় তারা ক্লাসে তাড়াহুড়া করে প্রবেশ করতে গিয়ে দেয়ালের সাথে ধাক্ষা খেয়ে সিয়ামের মাথা ফেঁটে যায়।

Leave A Reply

Your email address will not be published.