Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই কামালের মৃত্যু

road-accident 2রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন (৩৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারান।
এর আগে সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর সদর উপজেলার বিজয় নগর এলাকায় মটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, সকালে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত পুলিশের এসআই কামাল হোসেনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাছিম মিয়া পুলিশের এস আই কামাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.