Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত মো. ফারুক হোসেন (১৯) নামে এক সিএনজি অটোরিকশা চালক মারা গেছেন। মঙ্গলবার ভোরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফারুক জেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের মো. মামুন হোসেনের ছেলে।
ফারুকের বাবা মামুন জানান, সোমবার রাতে ফারুক ব্যক্তিগত কাজে সদর উপজেলার মান্দারী বাজারে যায়। সেখান থেকে অন্য সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে যাদৈয়া এলাকায় একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে তার ছেলে ফারুক মারা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত পুলিশকে অবহিত করে নি।

Leave A Reply

Your email address will not be published.