Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লাকমলের জরিমানা

s-5স্পোর্টস ডেস্ক:
আইসিসির কোড অব কন্ডাক্টটের লেভেল-১ ভঙ্গ করায় শ্রীলংকার পেসার সুরঙ্গা লাকমলের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। রোববার ওয়েলিংটনে ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে পরপর দুই বলে বিমার ছোড়েন লাকমল। তখন ব্যাট করছিলেন ইংলিশ ব্যাটসম্যান জশ বাটলার। অবশ্য প্রথম বিমারটি ছোড়ার পরই মাঠের অ্যাম্পায়ার রড টাকার লাকমলকে সতর্ক করে দেন। কিন্তু তাতে কর্ণপাত না করে পরের বলটিও তিনি বিমার মারেন। ম্যাচ শেষে এ নিয়ে মাঠের দুই অ্যাম্পায়ার ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে রিপোর্ট করেন। লাকমলের এ আচরণ ক্রিকেট স্পিরিটের সঙ্গে যায় না বিধায় বুন তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেন।

Leave A Reply

Your email address will not be published.