Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ptg
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। নিহতরা হলো, মির্জারকোর্ট গ্রামের আমানতুল্লার ছেলে দেলোয়ার হোসেন (৩০), একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মাদরাসা ছাত্র লাবিব মিয়া (১২) ও নূরল ইসলামের ছেলে আব্দুস সাত্তার (৩৮)। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার ভোরে উপজেলাধীন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোর্ট নামক স্থানে বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহত রকি (১২) নামে এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.