Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে ঈদের ১০ পূর্বে শ্রমিক কর্মচারীদের বেতন-বোনাস প্রদানের দাবীতে স্মারকলিপি প্রদান

লালমনিরহাট প্রতিনিধি :
লারমনিরহাট জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারীদের ঈদের ১০ পূর্বে বেতন-বোনাস প্রদানের দাবীতে সভাপতি লালমনিরহাট চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফাউন্ডেশন জেলা শাখা। বুধবার সকালে চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ভবন মিলনায়তনে চেম্বার সভাপতি শেখ আব্দুল হামিদ বাবুর হাতে এ স্মারকলিপি তুলে দেন শ্রমিক নেতারা। এছাড়া শ্রমিক সংগঠনটি স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশিষ্ট দপ্তরে প্রেরন করেছে। এসময় সংযুক্ত শ্রমিক ফাউন্ডেশন জেলা শাখার সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, প্রতিবছর ঈদের পূর্বে বেতন-বোনাস প্রদানে প্রতিষ্ঠানের মালিকরা গড়িমসি করে থাকেন। এতে শ্রমিক কর্মচারীরা ঈদে অর্থ কষ্টে ভোগে। তিনি ঈদের পূর্বে শ্রমিক কর্মচারীদের বেতন-বোনাস প্রদানের জন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের প্রতি জোর দাবী জানান।

Leave A Reply

Your email address will not be published.