Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে কবিরাজকে শ্বাসরোধে হত্যা

download (1)লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটের আদিতমারীতে আব্দুর রহিম মিয়া(২৮) নামে এক কবিরাজকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার(৮মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের খুশির ভিটা তামাক ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত কবিরাজ আব্দুর রহিম লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে। আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) শাহীন আক্তার জানান, মৃত রহিম মিয়া গত রাত থেকে নিখোজ ছিল। রোববার বিকেলে স্থানীয় কৃষকরা তামাক ক্ষেতে কাজ করতে গিয়ে মৃত দেহ দেখে পুলিশে খবর দেয়। প্রথম দিকে অজ্ঞাত অবস্থায় থাকলেও রাতে তার চাচাত ভাই জামাল উদ্দিন ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ঘটনাস্থলে উপস্থিত নিহত কবিরাজের চাচাত ভাই জামাল উদ্দিন জানান, শনিবার(৭মার্চ) রাতে স্থানীয় ফুটানীর বাজারের আসে ঝাঁর-ফুকের কবিরাজ আব্দুর রহিম। রাত অনুমান ৩টার দিকে রহিম তার ছোট ভাই রশিদকে ফুটানীর বাজারের দ্রুত আসতে বলেই ফোন বন্ধ করে। এরপর থেকে তার কোন খোঁজ পায় নি পরিবার। অবশেষে তার লাশ মিলল ওই ফুটানীর বাজারের ৪শত গজ পূর্বদিকে একটি তামাক ক্ষেতে। তবে পুলিশের ধারনা দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে তামাক ক্ষেতে ফেলে পালিয়ে যায়। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কফিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, হত্যার ঘটনা উৎঘাটনের জন্য পুলিশ কাজ করছে। নিহতের পরিবার থানায় এলে মামলা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.